Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

স্বাধীনতা দিবসে দীর্ঘ সময় ভাষণে প্রধানমন্ত্রীর রেকর্ড 

পদ্মাবতী বসু


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণে রেকর্ড করলেন । নিজের রেকর্ড নিজেই ভেঙে ভাষণে এখন পর্যন্ত তিনিই প্রথম হলেন । ৭৯তম স্বাধীনতা দিবসে ১০৩ মিনিট ভাষণ দিয়েছেন । গত স্বাধীনতা দিবসে ভাষণ দিয়েছিলেন ৯৮ মিনিট । এর আগে দীর্ঘ ভাষণের অধিকারী ছিলেন প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু । ১৯৪৭ সালে ৭২ মিনিট নেহেরুজী ভাষণ দিয়েছিলেন । সবথেকে কম সময়ের ভাষণ ছিল ১৪ মিনিট । এই ভাষণ দিয়েছিলেন ১৯৫৪ সালে নেহেরু এবং ১৯৬৬ সালে ইন্দিরা গান্ধী। নরেন্দ্র মোদীর স্বল্প সময়ের ভাষণ এখনো পর্যন্ত ৫৬ মিনিট যা ২০১৭ সালে দিয়েছিলেন । দীর্ঘ সময় ভাষণে তিনি যেমন রেকর্ড করলেন, তেমন লাগাতার ১২ টি স্বাধীনতা দিবসের ভাষণে ইন্দিরা গান্ধীর রেকর্ড স্পর্শ করলেন । এ বিষয়ে নেহেরুর রেকর্ড ছুঁতে আরো ৫টি স্বাধীনতা দিবসের প্রয়োজন । নেহেরুর রেকর্ড ভাঙার পরিস্থিতি পাবেন কিনা তা সময় বলবে ।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: