Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

Plane Crash : ভাইয়ের শেষ যাত্রায় কান্নায় ভেঙে পড়লেন রমেশ 




সাতসকাল নিউজ ডেক্স:

নিজে বেঁচে গিয়েছেন অবিশ্বাস্যভাবে। কিন্তু মাত্র কয়েক হাত দূরের আসনে বসা ভাই ঝলসে গিয়েছেন। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বুধবার মৃত ভাই অজয়ের কফিনে কাঁধ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন  রমেশ কুমার বিশ্বাস। আমেদাবাদ বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane crash) জীবিত একমাত্র যাত্রী তিনি। ২৪ ঘন্টাও হয়নি ৪০ বছরের যুবক রমেশ ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। ডিএনএ(DNA) টেস্টের পরে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃত অজয়ের দেহ বুধবার। 

ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক দুই ভাই রমেশ এবং অজয় মাত্র ৬ দিন আগেই আমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার বিমান ধরেছিলেন। রমেশ বসেছিলেন ১১এ আসনে। কয়েকহাত দূরে অজয় ১১জে আসনে। ভাই আর নেই তা আজও বিশ্বাস করতে পারছেন না রমেশ। রমেশের কপালে, নাকে এবং কানে এখনও ব্যান্ডেজ, সাদা ধুতি, গলায় গামছা। ভাইয়ের কফিন কাঁধ নিয়ে হাঁটছিলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে, ঝাঁকাচ্ছিলেন মাথা। শত চেষ্টা করেও আড়াল রাখতে পারছিলেন না কান্না। এদিনই দিউতে  শেষকার্য সম্পন্ন হল ভাইয়ের।
২ ভাই  কিছুদিন আগেই দিউতে আত্মীয়দের কাছে লন্ডনে ফেরার পথে গত বৃহস্পতিবার বিমান দুর্ঘটনা। নিভে গেল এক ভাইয়ের জীবনদীপ। ফেরা হল না অজয়ের আর অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন আর এক ভাই রমেশ। ২০০৩ থেকেই সপরিবারে লন্ডনে বসবাস করছিলেন রমেশরা। 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: