Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

জেলেই সারলেন বিয়ে! ধর্ষণের মামলায় মুক্তি পেলেন Nobel-নোবেল

দীর্ঘ একমাস পর বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল (Noble) অবশেষে ধর্ষণের মামলায় মুক্তি পেলেন। তিনি অভিযোগকারিনীকে জেলের মধ্যেই বিয়ে করেছেন,  মুক্তি পেলেন তারপরেই । এক মাসেরও বেশি সময় পর নোবেল (Noble) জেল থেকে মুক্তি পেলেন। 

নোবেলের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে সাত মাস ধরে আটকে রেখে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল। তাঁকে গ্রেফতার করে ডেমরা থানার পুলিশ। পরবর্তীতে অবশ্য নোবেল (Noble) দাবি করেছিলেন, অভিযোগকারিনী নাকি তাঁর স্ত্রী। যদিও তিনি নিজের বক্তব্যের সপক্ষে অর্থাৎ বিয়ের কোনো প্রমাণ  দেখাতে পারেননি।

এরপরেই নোবেলকে (Noble) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আখতার অভিযোগকারিনীকে বিয়ে করার নির্দেশ দেন।অভিযোগকারিনীকে বিয়ে করার অনুমতি চাওয়া হয় লিখিতভাবে গায়কের পক্ষ থেকে । সেইমতো জেলেই অভিযোগকারিনীকে বিয়ে করেন গত ১৮ ই জুন বাংলাদেশি গায়ক।

এরপর রবিবার তাঁর আইনজীবী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নোবেলের (Noble) জামিনের আবেদন করেন। কোনো আপত্তি করেননি নির্যাতিতা। তাই বিচারকের ধার্য করা দিনেই, অর্থাৎ মঙ্গলবার জামিনের শুনানি ছিল, অবশেষে জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেলেন নোবেল (Noble)।

উল্লেখ্য, নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানার পুলিশ ছাত্রীকে অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগে। অভিযোগকারিনীর দাবি, নোবেল (Noble) গত নভেম্বর মাসে ওই ছাত্রীকে নিজের স্টুডিও দেখানোর নাম করে নিজের বাড়িতে ডাকেন। কিন্তু রাত আটটা নাগাদ মহিলা বেরিয়ে যেতে চাইলে তাঁর মোবাইল ফোন তিনি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। তারপর অভিযোগ ওঠে তাঁকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়ার। জামিনে মুক্তি পেলেন নোবেল ২০ শে মে থেকে সংশোধনাগারে ছিলেন ওই বাংলাদেশি গায়ক।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon