Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

NISAR mission - NASA এবং ISRO'র এক ঐতিহাসিক যৌথ প্রয়াস



এতদিন যে প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা পৃথিবী পর্যবেক্ষণ করেছেন, NISAR Mission এবার তাকেও অতিক্রম করে যাবে বলে দাবি করা হয়েছে । সেই দাবি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে 1.5 বিলিয়ন ডলার ব্যয়ে 'নাসা' এবং 'ইসরো' যৌথ প্রয়াসে বিশেষভাবে ভূ-পৃষ্ঠ পর্যবেক্ষণের জন্য NISAR উপগ্রহ পাঠাচ্ছে । ভারতের 'সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র' থেকে 18 জুন উপগ্রহটির উৎক্ষেপণ সম্পন্ন হবে । উপগ্রহটির কেন্দ্রে উন্নত প্রযুক্তির উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার (SAR-Synthetuc Aperture Radar) প্রতিস্থাপন করা থাকবে । এই রাডার দিনরাত কাজ করতে সক্ষম এবং যে কোন ধরনের বাধা মেঘ, ধোঁয়া, ঘন জঙ্গল, জলরাশি প্রভৃতি অনায়াসে ভেদ করতে পারবে । এতদিন পৃথিবী পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত উপগ্রহগুলি কেবল সূর্য-রশ্মি'র উপস্থিতিতে কাজ করতে পারতো । এখন 'নিসার' উপগ্রহ দিনরাত ভূ-পৃষ্ঠের নমুনা সংগ্রহ করে যুগান্তকারী আবিষ্কারের রসদ জোগাতে সক্ষম বলে বিজ্ঞানীদের মত । ভূ-পৃষ্ঠ ক্ষয় থেকে বন্যা, হড়পা বান, দাবানল সহ নানা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস নিখুঁতভাবে দিতে পারবে বলে এই 'মিশন' এক ঐতিহাসিক বৈপ্লবিক 'মিশন' হিসেবে পর্যবসিত হতে চলেছে । (সূত্র- ডেইলি গ্যালাক্সি)
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: