Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

Indian Railways : চিন্তা নেই আর! কনফার্ম টিকিট মিলবে সহজেই বড় ঘোষণা ভারতীয় রেলের



সোমনাথ চৌধুরী :

দেশের মধ্যে গণ পরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচিত হয় ভারতীয় রেল (Indian Railways)। প্রতিদিন রেলে চেপেই নিজেদের গন্তব্যে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষ। এমতাবস্থায়, এবার যাত্রীদের সুবিধার্থে এবং রেলে ভিড় নিয়ন্ত্রণের জন্য ভারতীয় রেল (Indian Railways) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই রেল মন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে যে, এখন থেকে যেকোনও ট্রেনে ওয়েটিং টিকিটের সংখ্যা ট্রেনের মোট যাত্রী ধারণ ক্ষমতার ২৫ শতাংশ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এই নতুন নিয়মের লক্ষ্য হল অতিরিক্ত টিকিট বুকিং তথা ওভার বুকিংয়ের সমস্যা কমানো সাথে যাত্রীদের আরও ভালো ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করা।

রিপোর্ট অনুসারে, ভারতীয় রেল (Indian Railways) প্রতিটি ট্রেনের এসি ফার্স্ট ক্লাস (AC First Class) থেকে শুরু করে এসি সেকেন্ড (AC Second) , এসি থার্ড (AC 3rd Class) , স্লিপার এবং চেয়ার কারের মোট সিটের সর্বাধিক ২৫ শতাংশই ওয়েটিং টিকিট হিসেবে ইস্যু করবে। প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং মহিলাদের জন্য সংরক্ষিত সিটের মতো বিভিন্ন সংরক্ষণের কথা মাথায় রেখে এই পরিবর্তন করা হয়েছে।

এদিকে, উক্ত নিয়মটি রাজধানী থেকে শুরু করে শতাব্দী, দুরন্ত, মেইল, এক্সপ্রেস সহ সুপারফাস্ট ট্রেনের মতো সকল শ্রেণির ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

উদাহরণস্বরূপ, যদি একটি ট্রেনে ১,০০০ টি সিট খালি থাকে, তাহলে সর্বাধিক ২৫০ টি সিট ওয়েটিং লিস্ট টিকিট জারি করা হবে। এতে যাত্রীদের টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনাই কেবল বাড়বে না, পাশাপাশি অপ্রয়োজনীয় ভিড়ও কমবে ট্রেনে। 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: