Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

Imran Khan-এর মুক্তি সম্ভাবনা: ১১ জুন শুনানির পর সিদ্ধান্ত নেবে ইসলামাবাদ হাইকোর্ট


পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ১১ জুন ইসলামাবাদ হাইকোর্টে তার বিরুদ্ধে দায়ের হওয়া ১৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের আল-কাদির ট্রাস্ট কেলেঙ্কারি মামলায় শাস্তি স্থগিতের আবেদন নিয়ে শুনানি হবে।

এই মামলায় ইমরান খান বর্তমানে সাজাপ্রাপ্ত বন্দি। তবে তার আইনজীবীরা সাজা স্থগিত করে জামিনের আবেদন জানিয়েছেন। ইসলামাবাদ হাইকোর্ট যদি সেই আবেদন মঞ্জুর করে, তাহলে ১১ জুনের পরই ইমরান খানের মুক্তির রাস্তা সুগম হতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ইতোমধ্যে এই মামলাকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। পিটিআই সমর্থকরা মনে করছেন, ইমরান খানের মুক্তির মাধ্যমে পাকিস্তানের রাজনীতিতে একটি নতুন মোড় আসতে পারে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon