Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

জল্পনার অবসান! DEV-এর 'প্রজাপতি ২' তেই Debut জ্যোতির্ময়ীর



সাতসকাল :

আগে থেকেই ছিল জল্পনা,অবশেষে শিলমোহর পড়ল তাতে। ছোটপর্দার জ্যোতির্ময়ী কুণ্ডুই দেবের (Dev) ‘প্রজাপতি ২’ ছবিতে নায়িকা। মঙ্গলবার এই ছবি নিয়ে বৈঠকে বসেছিলেন দেব (Dev) সহ পরিচালক, প্রযোজকরা।

গত বছরই ঘোষণা হয়ে গিয়েছিল প্রজাপতি ২-এর। কিন্তু ধোঁয়াশা দেখা দিয়েছিল সেই সময় শুটিং নিয়ে। নায়িকা নিয়েও তৈরী হয়েছিল জল্পনা। তারপর টলিপাড়ার গুঞ্জন শোনা যায়, প্রাথমিক ভাবে নাকি জ্যোতির্ময়ীকেই মনোনীত করা হয়েছে। কথাবার্তাও এগিয়ে গিয়েছে অনেকটাই খবর। অবশেষে এল সিনেমা প্রেমীদের জন্য সুখবর।

অভিনেত্রী জ্যোতির্ময়ী  জনপ্রিয় ‘পেখম’ নামে ছোটপর্দার দর্শকদের কাছে। তিনি এখনও পর্যন্ত একটি সিরিয়ালেই অভিনয় করেছেন। তবে তাঁর অভিনয় দক্ষতা, সৌন্দর্য দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছিল।তাঁকে ‘বঁধূয়া’ সিরিয়ালে খুব বেশি সময়ের জন্য পায়নি দর্শক। ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছিল তাড়াতাড়িই। তবে এবার জানা যাচ্ছে, নতুন ভাবে আত্মপ্রকাশ করবেন জ্যোতির্ময়ী প্রজাপতি ২- এর হাত ধরে।

জানা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে ছবির শুটিং আগামী জুলাই থেকেই শুরু হয়ে যাবে। শুটিংয়ের জন্য কলকাতার পাশাপাশি লন্ডনেও যাবে ছবির টিম।  এদিন বৈঠকে আলোচনা হয় এ নিয়েও বলে খবর।

বর্তমানে বিশ্বের যা পরিস্থিতি, এমতাবস্থায় বাইরে গিয়ে শুটিং করা আদৌ সম্ভবকর হবে কিনা আলোচনা হয় তা নিয়েও। জানা যাচ্ছে, আগে কলকাতাতেই কাজ শুরু করবে ছবির টিম। পরিস্থিতি ঠিক থাকলে তবে যাবে লন্ডনে।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon