Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

অভয়ার স্মৃতিতে রক্তদান শিবির ও চারাগাছ প্রদান




ভক্তি বিশ্বাস

কলকাতা: রবিবার ৮জুন অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র নজরুল স্মরণে বেহালায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের মধ্যেও 'তিলোত্তমা প্রতিবাদী সংহতি ' আয়োজিত শিবিরে উৎসাহিত রক্তদাতাদের সংখ্যা ছিলো চোখে পড়ার মতো। রক্তদাতাদের উৎসাহিত করতে অভয়া আন্দোলনের অন্যতম সংগঠক ডাঃ মৃন্ময় বসাক এদিনের রক্তদান শিবির সূচনা করেন । পাশাপাশি নব‌উন্মেষ সামাজিক ও স্বেচ্ছাসেবী মঞ্চ, আনন্দ সংঘ,সুচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সংগঠকরা রক্তদান শিবিরে যোগদান করেন। এ প্রসঙ্গে 'তিলোত্তমা প্রতিবাদী সংহতি'র সভানেত্রী বিশিষ্ট আইনজীবী দেবযানী সেনগুপ্ত বলেন "আমরা দেখেছি গ্রীষ্মকালীন সময়ে রক্তের চাহিদা বাড়ে। অথচ এই সময় রক্তদান শিবির সেভাবে সংগঠিত হয় না। তাই আমরা অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র নজরুল স্মরণে রক্তদান শিবির সংগঠিত করেছি। পাশাপাশি পরিবেশ সচেতনায় প্রত্যেক রক্তদাতাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয়েছে।"
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: