Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

Iran-Israel War Update's : মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি প্রবেশ আমেরিকার! ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা



সোমনাথ চৌধুরী :

এতদিন শুধুই হুমকি আর হুঁশিয়ারিতেই সীমাবদ্ধ ছিল বিষয়টা। এবার এক ধাপ এগিয়ে আমেরিকা সরাসরি ইরান ও ইজরায়েলের যুদ্ধে প্রবেশ করল। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। জানা যাচ্ছে, আমেরিকা শনিবার মধ্যরাতেই এই হামলা চালিয়েছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হামলার কথা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গে আবারও হুঁশিয়ারি দিয়ে তাঁর বক্তব্য, যুদ্ধ শেষ করতে বাধ্য এবার ইরান।

ইরানের ৩ টি পরমাণু কেন্দ্রে আমেরিকা এয়ার স্ট্রাইকার করেছে। এমনই খবর জানিয়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যে ' ইরানের ৩ টি পরমাণু কেন্দ্রে সফল হামলা চালিয়েছি আমরা। ফোরডো,এসফাহান এবং নাতানজে  চালানো হয়েছে হামলা। ইরানের বায়ুসীমার বাইরে এখন সমস্ত বিমান। বোমার পূর্ণ পেলোড নিক্ষেপ করা হয়েছে প্রাইমারি সাইট ফোরডোতে।'

এছাড়াও তিনি পোস্টে আরো লিখেন, 'সব বিমান বাড়ি ফিরছে সুরক্ষিত ভাবে। শুভেচ্ছা জানাই আমাদের মহান মার্কিন যোদ্ধাদের। এমনটা করতে পারেনি এই বিশ্বের আর কোনো সেনা। এটা শান্তির সময়! ধন্যবাদ এই বিষয়ে মনোযোগের জন্য'। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রশংসা করে পোস্ট করেছেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এক্স  মাধ্যমে তিনি লেখেন, ' ইজরায়েল এবং গোটা মানবসভ্যতার জন্য একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র। এখন একটি নিরাপদ স্থান পৃথিবী'।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী , ইরানে হামলার পরেই ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে কথা হয় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এক্স হ্যান্ডেলে নেতানিয়াহু লেখেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি প্রায়ই বলি, শক্তির মাধ্যমে শান্তি। প্রথমে আসে শক্তি, তারপর আসে শান্তি।

সূত্রের খবর অনুযায়ী, ইরানকে এবার যুদ্ধ থামাতেই হবে, বক্তব্য মার্কিন প্রেসিডেন্টের। এদিকে জানা গিয়েছে, হামলার পরেই নাকি ইরানের সরকারি প্রচার মাধ্যমে ট্রাম্পকে পালটা হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমেরিকা যা শুরু করেছে ইরান শেষ করবেন। এখন টার্গেট ইরানে থাকা প্রত্যেক আমেরিকান সেনা এবং নাগরিক। 
ads banner


ads banner

Bangla eDaily to resume soon