Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

ঘন্টায় ৪০–৫০ কিমিতে বইতে পারে ঝোড়ো হাওয়া — দক্ষিণবঙ্গে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস


ঘন্টায় ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গে — আবহাওয়া দপ্তর সূত্রে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এর সাথে রয়েছে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও।

বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে।

সমুদ্র উপকূলবর্তী এলাকা ও সুন্দরবন অঞ্চলে হাওয়ার গতি আরও বাড়তে পারে। সেই সাথে থাকতে পারে বজ্রপাতের সম্ভাবনাও। আবহাওয়া বিশেষজ্ঞরা সবাইকে ঘরে থাকার ও নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

মৎস্যজীবীদের বিশেষ করে সমুদ্রে না যেতে বলা হয়েছে। আবহাওয়ার এই ঘূর্ণায়মান অবস্থা আরও দু’এক দিন স্থায়ী থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon