Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

২০২৬ নির্বাচন জাতীয় নিরাপত্তার প্রশ্ন: মমতা সরকারকে অমিত শাহের আক্রমণ

 

জাতীয় নিরাপত্তা হুমকির মুখে, ২০২৬ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: অমিত শাহের তীব্র আক্রমণ মমতা সরকারকে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নিশানা করে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন। তিনি অভিযোগ করেন, “ভোটব্যাংকের স্বার্থে রাজ্য সরকার বাংলাদেশ থেকে অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে। সীমান্তে কাঁটাতার বসানোয় ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করা হচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।”

একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচন কেবলমাত্র রাজ্যের জন্য নয়, গোটা জাতির নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সীমান্তকে নিরাপত্তাহীন করে তুলেছে এবং রাষ্ট্রবিরোধী শক্তিকে পরোক্ষে সহায়তা করছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে প্রত্যাখ্যান করেছে।

ads banner


ads banner

Bangla eDaily to resume soon