Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

Aikyashree Scholarship : আবেদন শুরু ঐক্যশ্রী স্কলারশিপে ! কোন পড়ুয়ারা করতে পারবেন আবেদন, রইল বিস্তারিত

 

সাতসকাল :

অনেকেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন আর্থিক অনটনের জেরে । পড়াশুনা ছেড়ে কাজকর্ম শুরু করে বহু শিক্ষার্থী। এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার, চালু করেছে নানান স্কলারশিপ। এমনই একটি বৃত্তি হল ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship)। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এই স্কলারশিপে (Scholarship)। এর মূল উদ্দেশ্য হল পড়ুয়াদের উচ্চশিক্ষা ও স্কুল ছুটের সংখ্যা কমানোর  জন্য উৎসাহ প্রদান করা।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ২৫ জুন থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য। ইচ্ছুক পড়ুয়ারা আবেদন জানাতে পারবেন আগামী ৩১ আগস্ট অবধি। এক্ষেত্রে বলে রাখি, এই বৃত্তি পাওয়ার যোগ্য রাজ্যের নির্দিষ্ট সংখ্যক কিছু ছাত্রছাত্রী।
 পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও অর্থ নিগম ঐক্যশ্রী স্কলারশিপ পরিচালনা করে। এটি রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় তথা মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের জন্য একটি দুর্দান্ত উপযোগী উদ্যোগ। তবে বেশ কিছু শর্ত মানতে হয় এই বৃত্তি পেতে গেলে আবেদনকারী পড়ুয়াদের (School Students)।

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী শিক্ষার্থীকে। আবেদনকারীকে সংখ্যালঘু সম্প্রদায়ের হতে হবে। তাঁর পরিবারের বার্ষিক আয় ২ লক্ষের বেশি হলে চলবে না।

মূলত দুই ধরণের রাজ্য সরকারের (Government of West Bengal) এই বৃত্তি। প্রথমত, প্রি-ম্যাট্রিক স্কলারশিপ, যা দ্বিতীয় থেকে দশম শ্রেণির পড়ুয়াদের জন্য ও দ্বিতীয়ত, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, যা একাদশ শ্রেণি থেকে শুরু করে কলেজ স্তরের শিক্ষার্থীদের জন্য।


এটিও আবার ঐক্যশ্রী স্কলারশিপ ও ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপে বিভক্ত। এর মধ্যে ঐক্যশ্রী স্কলারশিপ যারা ৬০ শতাংশের কম নম্বর পেয়েছে ও ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ যারা ৬০% অথবা তার বেশি নম্বর পেয়েছে তাঁদের জন্য।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের  ছাত্রছাত্রীদের সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে ঐক্যশ্রী প্রকল্প (Aikyashree Scholarship) অন্যতম। এর ফলে উপকৃত হয়েছেন রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মেধাবী পড়ুয়া। বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে এই বৃত্তির জন্য এবং আগামী ৩১ আগস্ট অবধি চলবে।




    
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: