Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

নজরুল স্মরণে 'মুক্তি' স্কুল

আজ বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১২৬ তম জন্মদিন স্মরণ করলো মাঝেরহাট 'মুক্তি' স্কুল । স্কুলের পড়ুয়াদের নিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুলের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন। কুসংস্কারচ্ছন্ন অবহেলিত মানুষদের হয়ে নজরুল শুধু সংগ্রাম করেননি । সমাজ পরিবর্তনের লক্ষ্যে তিনি সংগ্রাম করেছেন যতদিন তিনি সচেতন ছিলেন । ছোটবেলায় অত্যন্ত দুঃখ-কষ্টে কাটালেও দেশ ও সমাজ পরিবর্তনে কবি অদম্য প্রয়াস নিয়ে সাম্যের গান গেয়েছেন । স্কুলের প্রধান শিক্ষক পড়ুয়াদের কাছে কবিকে নিয়ে অতি সরলভাবে ব্যাখ্যা করেছেন । মনীষীদের চর্চার ধারাবাহিকতায় শিশুদের চরিত্র গঠনে 'মুক্তি' স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সদস্যদের নিরলস চেষ্টা প্রশংসা পাওয়ার দাবি রাখে ।
ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: