Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

দুই বিজ্ঞানীকে একই দিনে হারালাম



গত 20.05.25 তারিখ বুধবারে ভারত দুই জন বিশিষ্ট বিজ্ঞানীকে হারালো । বিজ্ঞানীর মৃত্যু অপূরণীয় ক্ষতি । তবু বিজ্ঞান কখনোই থেমে থাকে না । কিন্তু এঁদের অবদানে দেশের বিজ্ঞানীদের আরো এগিয়ে যেতে প্রেরণা হয়ে থাকবে । জ্যেতির্পদার্থবিজ্ঞানী জেভিএন তথা জয়ন্তবিষ্ণু নারলিকা এবং পরমাণু বিজ্ঞানী এম আর শ্রীনিবাসন এই দুই বিজ্ঞানীকে আমরা হারালাম। তাঁদের বয়স হয়েছিল যথাক্রমে ৮৬ বছর এবং ৯৫ বছর । তাঁদের স্ব-স্ব ক্ষেত্রে নিজেরাই নিজেদের উদাহরণ । নারলিকার তিনি শুধু জ্যোতির্পদার্থবিজ্ঞানী ছিলেন না । পদার্থবিজ্ঞান সহ কসমোলজি ও ছিল তাঁর কর্মক্ষেত্র । তিনি স্থিতাবস্তা তত্ত্বের অন্যতম প্রবক্তা । ইংরেজি ও মারাঠি ভাষায় বিজ্ঞান বিষয়ক পুস্তক রচনাকার এবং কল্পবিজ্ঞান বিষয়ে তাঁর রচনা পাঠক সমাজ নতুন রসদ পায় । 
পরমাণুবিজ্ঞানী এম আর শ্রীনিবাসন এ দেশে পরমাণু বিজ্ঞানের পথিকৃত হোমি জে ভাবার সাথে কাজ করেছেন । বিজ্ঞানী ভাবার উত্তরসূরী হিসেবে পরবর্তী সময়ে ভারতে পরমাণু বিজ্ঞানের প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে নিয়োজিত ছিলেন । 
দুই বিজ্ঞানী দেশের অসামরিক পুরস্কার পদ্মবিভূষণ ও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন ।
 

ads banner


ads banner

Bangla eDaily to resume soon



Tags: