Select language to read news in your own language


Like SatSakal Facebook Page to stay updated.

লাইভস্ট্রিম চলাকালীন টিকটক তারকা বিউটি ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা, মেক্সিকোতে চাঞ্চল্য



মেক্সিকোর জালিস্কো রাজ্যের সাপোপান শহরে একটি বিউটি সেলুনে কাজ করার সময় টিকটকে লাইভস্ট্রিম করছিলেন ২৩ বছর বয়সি বিউটি ইনফ্লুয়েন্সার ভালেরিয়া মার্কেজ। সেই সময় হঠাৎ করে কেউ বা কারা ঢুকে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।

ঘটনাটি ঘটে ১৪ মে ২০২৫, বুধবার। রাজ্য প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভয়ের সেই মুহূর্তটি লাইভস্ট্রিমের ক্যামেরায় ধরা পড়ে যায় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ঘটনার নেপথ্যে কারা আছে তা এখনো জানা যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আততায়ীর খোঁজ চলছে।

এই ঘটনার পর সাপোপান শহর ও জালিস্কো রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া নেমে এসেছে ইনফ্লুয়েন্সার ভালেরিয়া মার্কেজের ফলোয়ার ও অনুরাগীদের মধ্যে।


ads banner


ads banner

Bangla eDaily to resume soon